বলিউড অভিনেত্রী তাপসী পান্নু। পিঙ্ক, বেবি, মিশন মঙ্গল-এর মতো একাধিক জনপ্রিয় সিনেমায় দেখা গেছে তার সরব উপস্থিতি। একের পর এক সিনেমায় অভিনয় করে বলিউডে নিজের জায়গা পোক্ত করে নিয়েছেন তিনি। সম্প্রতি তিনি সংবাদমাধ্যমকে জানান, ভবিষ্যতে যে মানুষের সঙ্গে তিনি সংসার পাততে চান, তার মধ্যে দেখতে চান হূত্বিক রোশনের সেক্স অ্যাপিল, সালমান খানের ব্যাংক ব্যালেন্স, শাহরুখ খানের মস্তিষ্ক, অক্ষয় কুমারের মতো হাস্যরসবোধ। শুধু তাই নয়, তার স্বপ্নের মানুষকে রণবীর সিংয়ের মতো ঝকঝকে-তকতকে হতে হবে বলেও দাবি করেন তাপসী।
বর্তমানে রকেট রেশমি, থাপড়, তড়কা নামের ৩টি সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন তাপসী পান্নু।
