রাজৈরের দুই ড্রেজার মালিককে ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় কুমার নদে একটি ড্রেজার আগুন দিয়ে ধ্বংস করা হয় এবং দেড় কিলোমিটার পাইপ কেটে ধ্বংস করা হয়। বৃহস্পতিবার উপজেলার কবিরাজপুর ইউনিয়নের নিলাম্বরদী গ্রামের কুমার নদে এ অভিযান চালানো হয়। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহানা নাসরিন কুমার এ অভিযান চালান।
