রাজশাহীতে জীবনানন্দ কবিতা মেলা শুরু

আপডেট : ২২ নভেম্বর ২০১৯, ২১:০৭

রাজশাহীতে অষ্টম ‘জীবনানন্দ কবিতা মেলা-২০১৯’ শাহ্ মখদুম কলেজ প্রাঙ্গণে শুরু হয়েছে। শুক্রবার দুপুরে কবিকুঞ্জ আয়োজিত দুই দিনব্যাপী এ মেলার উদ্বোধন করেন কবি মাকিদ হায়দার।

কবিকুঞ্জের সভাপতি প্রফেসর রুহুল আমিন প্রামাণিকের সভাপতিত্বে মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন।

সম্মানিত অতিথি ছিলেন প্রখ্যাত কথা সাহিত্যিক হাসান আজিজুল হক, সম্মিলিত সাংস্কৃতিক জোট রাজশাহীর সভাপতি ভাষাসৈনিক আবুল হোসেন, বিশিষ্ট অর্থনীতিবিদ ও রবীন্দ্র গবেষক প্রফেসর সনত্ কুমার সাহা প্রমুখ।