তালায় ৬৭০ বোতল ভারতীয় আমদানি নিষিদ্ধ ফেনসিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব। আটক মাদক ব্যবসায়ীরা সাতক্ষীরা সদর উপজেলার আলীপুর পূর্বপাড়া হাফিজুল ইসলামের ছেলে মাসুম বিল্লাহ রনি। বৃহস্পতিবার র্যাব-৬-এর একটি দল উপজেলার ইসলামকাটি মোড় থেকে ফেনসিডিলসহ ঐ মাদক ব্যবসায়ীকে আটক করে।
র্যাব সাতক্ষীরা ক্যাম্পের এএসপি শাহিনুর ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, আটক মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা দিয়ে পাটকেলঘাটা থানায় সোপর্দ করা হয়েছে। পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী ওয়াহিদ মুর্শেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
