ঈশ্বরগঞ্জে আগুনে ঘুমন্ত শিশুর মৃত্যু

আপডেট : ২২ নভেম্বর ২০১৯, ২১:০৯

ঈশ্বরগঞ্জের উচাখিলা ইউনিয়নের নারায়ণপুর গ্রামের দুলাল মিয়া নামের এক ব্যক্তির বাড়িতে অগ্নিকাণ্ড ঘটে। এ সময় ঘরে ঘুমন্ত শিশু ওয়াজকরুনি (৫) মারা যায়। বৃহস্পতিবার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে।

ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিস সূত্র জানায়, নারায়ণপুর গ্রামের দুলাল মিয়ার ঘরে আগুন লাগে। এ সময় ঘরে ঘুমিয়েছিল শিশু ওয়াজকরুনি। পরে শিশুটির ভস্মীভূত লাশ উদ্ধার করা হয়।

শুক্রবার উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে রুমানা তুয়া ঘটনাস্থল পরিদর্শন করেন।