ভেদরগঞ্জে জামাল খান নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। শুক্রবার ভোরে উপজেলার মহিষার ইউনিয়নের সাজনপুর বাজার থেকে তাকে ১০ পিস ইয়াবাসহ আটক করে। আটক জামাল খান উপজেলার মহিষার ইউনিয়ন সাজনপুর কান্দি গ্রামের মৃত জব্বার খাঁর ছেলে। ভেদরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে মহিষার ইউনিয়নের সাজনপুর এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় ১০ পিস ইয়াবাসহ জামালকে আটক করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
