দামুড়হুদা পুলিশ ও বিজিবি বৃহস্পতিবার রাত ও শুক্রবার সকালে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৩৬৯ বোতল ফেনসিডিল, ১০০ পিস ইয়াবা, ৭ বোতল ভারতীয় মদ ও ২ কেজি গাঁজা উদ্ধার করে। এ সময় এক দম্পতিসহ পাঁচজনকে আটক করা হয়।
চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়ন বিজিবি পরিচালক অধিনায়ক মোহাম্মদ খালেকুজ্জামান জানান, সীমান্তের নাস্তিপুর ও মুনসিপুর মাঠে অভিযান চালিয়ে ৩৬৯ বোতল ফেনসিডিল ও ৭ বোতল ভারতীয় মদ উদ্ধার করেন।
দামুড়হুদা মডেল থানার এসআই কামরুল হাসান দর্শনা যাত্রী ছাউনির কাছ থেকে ৬০ বোতল ফেনসিডিলসহ আকিদুলকে ও দামুড়হুদার আলমডাঙা গ্রামের মিলনকে ১০০ পিস ইয়াবাসহ আটক করেন।
অন্যদিকে দর্শনা পুলিশ স্থানীয় বাজার থেকে ১০ বোতল ফেনসিডিলসহ কুষ্টিয়া চৌড়হাস আদর্শ পাড়ার মেহেরাবকে এবং দামুড়হুদার প্রতাবপুর গ্রামের মিলন ও তার স্ত্রী রুবিনা খাতুনকে দুই কেজি গাঁজাসহ আটক করে।
