পটিয়ায় দিনব্যাপী ফ্রি চিকিত্সাসেবা ও ওষুধ প্রদান করা হয়েছে। গতকাল শুক্রবার জিরি আমানিয়া লোকমান হাকিম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চট্টগ্রাম খুলশী ক্লাব লি. এর ব্যবস্থাপনায় ও পটিয়ার জিরি জনকল্যাণ সংঘের আয়োজনে এ চিকিত্সাসেবা অনুষ্ঠিত হয়। জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরী এমপি এই চিকিত্সাসেবা উদ্বোধন করেন। এতে এক হাজার বিভিন্ন রোগের চিকিত্সা সেবা ও ২০০ জন রোগীকে চোখের ছানি অপারেশনের জন্য চট্টগ্রামে নিয়ে যাওয়া হয়।
এতে চিকিত্সাসেবা প্রদান করেন চক্ষু বিশেজ্ঞ ডা. এম এ করিম, ডা. তাসমিয়া তাহমিদ, নাক-কান ও গলা বিষেজ্ঞ ডা. মামুন ইবনে আমিন, শিশু রোগ বিশেষজ্ঞ আশরাফুল আলম শাকিল, ডা. শংকর কুমার ঘোষ, ডা. ফারুক আহমদ, ডায়াবেটিস বিশেজ্ঞ ডা. জসিম উদ্দিন, মেডিসিন বিশেজ্ঞ ডা. এস এম কিবরিয়া ও ডা. মোহাম্মদ কুতুব উদ্দিন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন—চট্টগ্রাম খুলশী ক্লাব লি. এর সভাপতি মোহাম্মদ সামশুল আলম, মীর গ্রুপের এমডি আবদুস ছালাম, আল আরাফা ইসলামী ব্যাংকের পরিচালক আহমদুল হক আহমদ, জেলা পরিষদ সদস্য দেবব্রত দাশ দেবু, জিরি জনকল্যাণ সংঘের সভাপতি নুরুল আবছার, উপজেলা আ. লীগের সাংগঠনিক সম্পাদক এম এজাজ চৌধুরী প্রমুখ।
