ম্যারাডোনার ‘ইউটার্ন’

আপডেট : ২২ নভেম্বর ২০১৯, ২১:৩৪

মাত্র দুই দিন আগে আর্জেন্টিনার প্রথম বিভাগ ফুটবলের দল জিমনাসিয়ার কোচের দায়িত্ব ছেড়েছিলেন ডিয়েগো ম্যারাডোনা। সে সিদ্ধান্তটি থেকে সরে এসে এবার আর্জেন্টাইন কিংবদন্তি জানালেন ক্লাবটির দায়িত্ব ছাড়ছেন না তিনি। নিজের ইনস্টাগ্রামে অ্যাকাউন্টে বৃহস্পতিবার এই সিদ্ধান্ত জানান আর্জেন্টাইন বিশ্বকাপ জয়ী অধিনায়ক। তার আইনজীবী মাতিয়াস মোরলাও এক সংবাদ সম্মেলনে এ কথা জানান। ইনস্টাগ্রামে আর্জেন্টিনা দলের সাবেক কোচ বলেন, ‘ম্যানেজার হিসেবে আমি দায়িত্ব পালন করে যাব এটা বলতে পেরে আমি খুব খুশি।’ ২০১০ সালে জাতীয় দলের কোচের পদ ছাড়ার পর দেশে কোচ হিসেবে প্রথমবারের মতো জিমনাসিয়ার দায়িত্ব নেন ম্যারাডোনা। তিনি কোচ হয়ে আসার পর আট ম্যাচের তিনটিতে জয় পেয়ে টেবিলের তলানি থেকে ২২ নম্বরে উঠে আসে জিমনাসিয়া।