গত কয়েক দিন ধরেই গোলাপি রং ধারণ করেছে কলকাতা। অবশেষে সব অপেক্ষার অবসান ঘটিয়ে গতকাল ইডেনে শুরু হলো ভারতের মাটিতে প্রথম গোলাপি বলের টেস্ট। বাংলাদেশ ও ভারত এই প্রথম দিবারাত্রির টেস্ট খেলছে। এমন একটি উপলক্ষ্যকে নানাভাবে রঙিন করে রাখা হলো। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘণ্টা বাজিয়ে শুরু করলেন টেস্ট। তার সঙ্গী রইলেন পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, ক্রিকেট কিংবদন্তি শচীন টেন্ডুলকার, সৌরভ গাঙ্গুলিরা —মোশারফ হোসেন, কলকাতা থেকে
