যুব হকি দলের ক্যাম্প ডাকা হয়েছে

আপডেট : ২২ নভেম্বর ২০১৯, ২১:৩৫

আগামী বছর বাংলাদেশে অনুষ্ঠিতব্য বঙ্গবন্ধু জুনিয়র এশিয়া কাপ ২০২০ (জুনিয়র বিশ্বকাপ কোয়ালিফায়ার) সামনে রেখে আজ থেকে পুনরায় শুরু হচ্ছে অনূর্ধ্ব-২১ হকি দলের ক্যাম্প।

বাছাইকৃতদের বিকাল ৩টায় হেড কোচ মামুন-উর-রশীদ ও সহকারী কোচ আলমগীর আলমের কাছে রিপোর্ট করতে বলা হয়েছে। আগামীকাল অনুশীলন শুরু হবে। ওমান যুব হকি দলের বিপক্ষে টেস্ট সিরিজ শেষে ১৬ অক্টোবর হতে খেলোয়াড়দের ছুটি দেওয়া হয়েছিল। নাজমুল হাসান মৃদুল, রকিবুল হাসান, আজিজুল ইসলাম, সজিব হোসেন শিফাত, রাজু আহম্মেদ তপু, হূদয় শেখ, আশরাফুল, ফজলে রাব্বি, মেহেদি হাসান, শফিউল আলম, প্রিন্স লাল সাসন্ত, নাঈমউদ্দিন, আরশাদ হোসেন, খালেদ মাহমুদ রাকিন, আবেদ উদ্দিন, সিহাব হোসেন, সোহাদুর রহমান, মেহেদী হাসান, মাহাবুব হোসেন, হূদয় হোসেন, আল নাহিয়ান শুভ, পারভেজ হোসেন, সারোয়ার মুর্শেদ শাওন, মেহেদী হাসান, বিপ্লব কুজুর, দেবাশীষ কুমার রায়, নুরুজ্জামান নয়ন, ওবায়দুল হক জয়, সাবাদুর রহমান মিঠু, রকিবুল হাসান, মেহরাব হাসান শামিন, মেহেদী হাসান, আমিরুল ইসলাম, জাহিদ হোসেন, রাজিব দাস।