এই সময়ের ছড়া

ইয়ে মানে...

আপডেট : ২২ নভেম্বর ২০১৯, ২১:৫৪

পেঁয়াজ পেঁয়াজ ডাক পাড়ি

পেঁয়াজ গেল কার বাড়ি

পেঁয়াজ নিয়ে হুলুস্থূল

ফুটবে কবে পেঁয়াজ-ফুল?

 

পেঁয়াজ নিয়ে বাড়াবাড়ি

ছড়ায় ছড়ায় মারামারি

সবাই আছে পেঁয়াজ নিয়ে...

লিখব এখন কী কী নিয়ে?

 

পেঁয়াজ গেল লবণ এলো

চালের বাজার এলোমেলো

ছড়াকারদের মাথায় হাত

আমার মাথায় বজ্রাঘাত!

 

এখন আছি সড়ক নিয়ে

ইয়ে মানে...ইয়ে ইয়ে...