আপনার রাশিফল

আপডেট : ২২ নভেম্বর ২০১৯, ২১:৫৫

আজ ৮ অগ্রহায়ণ ১৪২৬ বঙ্গাব্দ এবং ২৫ রবিউল আউয়াল ১৪৪১ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ ধনু রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৬টা ১৯ মিনিটে এবং সূর্যাস্ত ৫টা ১১ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি ধনু রাশির জাতক/জাতিকা। আপনার জন্ম সংখ্যা: ৫। আপনার ওপর প্রভাবকারী গ্রহ: বুধ ও বৃহস্পতি। আপনার শুভ সংখ্যা: ৩ ও ৫। শুভ বার: বুধ ও বৃহস্পতি। শুভ রত্ন: পোখরাজ ও পান্না। জেনে নিন আজকে আপনার রাশিতে কী আছে—

মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)

শরীর অসুস্থ হতে পারে। সাময়িক কোনো অসুস্থতায় ভোগার আশঙ্কা আছে। প্রয়োজনে চিকিত্সকের পরামর্শ গ্রহণ করুন। কর্মস্থলে যাবতীয় মতবিরোধ এড়িয়ে চলুন।            

বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে) 

বিদ্যার্থীদের জন্য সময় অনুকূল থাকতে পারে। সৃজনশীল কাজে অংশ নিতে পারেন। সেক্ষেত্রে সাফল্য পেতে পারেন। ব্যবসায়িক যোগাযোগ ফলপ্রসূ হতে পারে।

মিথুন রাশি (২১ মে-২০ জুন)

মাতৃস্বাস্থ্য ভালো থাকতে পারে। অসুস্থ মায়ের আরোগ্য লাভের সম্ভাবনা আছে।  বিলাসদ্রব্য কেনাকাটা হতে পারে। মন ভালো  থাকবে। কোনো প্রত্যাশা পূরণ হতে পারে।

কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)

প্রয়োজনে ছোটো ভাইবোনদের কাজে লাগাতে পারবেন। কাজকর্মে উত্সাহবোধ করতে পারেন। পরিস্থিতি আপনার নিয়ন্ত্রণে থাকতে পারে। প্রবাসী আপজনের সঙ্গে যোগাযোগ হতে পারে।

সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)

কোনো সূত্র থেকে প্রাপ্ত সংবাদের উপর নির্ভর করতে পারেন। আর্থিক দিক ভালো যাবে। পাওনা টাকা আদায়  হতে পারে। অধীনস্থদের কাজে লাগাতে পারবেন। পড়াশোনায় আনন্দবোধ করতে পারেন।

কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)

অসুস্থদের শারীরিক অবস্থার উন্নতি হতে পারে। ভালো ব্যবহার দিয়ে কাজ আদায় করা সহজ হতে পারে। ব্যক্তিত্ব দিয়ে অন্যকে  প্রভাবিত করতে পারবেন। মানসিক প্রশান্তি বজায় থাকবে।

তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)

গোপন শত্রুরা ক্ষতি করার চেষ্টা করতে পারে। গোপন শত্রু সম্পর্কে সতর্ক থাকুন। কোনো গুরুত্বপূর্ণ কাজ শেষ করতে পারবেন। সম্ভাব্যক্ষেত্রে বিদেশযাত্রার যোগ আছে। ব্যয় বৃদ্ধি পেতে পারে।

বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)

আয়-উপার্জন বৃদ্ধি পেতে পারে। বন্ধুদের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকতে পারে। রাজনীতিবিদদের জন্য দিনটি শুভ। ভবিষ্যতের জন্য কোনো পরিকল্পনা গ্রহণ করতে পারেন।

ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)

সামাজিক অবস্থান সূদৃঢ় হতে পারে। পাবলিক ইমেজ বৃদ্ধি পাবে। কর্মপরিবেশ অনুকূল থাকবে। কোনো উচ্চাশা পূরণ হতে পরে। সম্ভাব্যক্ষেত্রে চাকরিজীবী কারো পদোন্নতি হতে পারে।

মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)

উচ্চশিক্ষার্থীদের জন্য দিনটি শুভ। কোনো আশা পূরণ হতে পারে। পেশাগত দিক ভালো যাবে। কাজকর্মে ভাগ্যের আনুকূল্য পাবেন। পরিবারের সদস্যদের নিয়ে কোথাও বেড়াতে যেতে  পারেন।

কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)

দিনটি মিশ্র সম্ভাবনাময়। ব্যবসায়িক দিক ভালো যাবে না। ঝুঁকিপূর্ণ বিনিয়োগ এড়িয়ে  চলুন। সামাজিক সংকট এড়িয়ে চলুন। রিপুকে সংযত রাখুন।

মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)

ঘনিষ্ঠ কোনো বন্ধুর সহযোগিতায় উপকৃত হতে পারেন। অংশীদারি  ব্যবসায় নিজের কর্তৃত্ব বজায় রাখতে পারবেন। নতুন বিনিয়োগ ফলপ্রসূ হতে পারে। দাম্পত্য সম্পর্ক ভালো থাকতে পারে।