আফতাবনগর ও পূর্বাচল গ্রিড উপকেন্দ্র উদ্বোধন

আপডেট : ২২ নভেম্বর ২০১৯, ২২:৩৫

ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি (ডেসকো) লিমিটেডের বিদ্যুত্ সরবরাহের সক্ষমতা বৃদ্ধি এবং নিরবচ্ছিন্ন ও মানসম্পন্ন বিদ্যুত্ সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে আফতাবনগর ও পূর্বাচলে (সেক্টর-২)  নির্মিত ১৩২/৩৩/১১ কেভি গ্রিড উপকেন্দ্র দুইটি সম্প্রতি বিদ্যুত্, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ উদ্বোধন করে। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিদ্যুত্ বিভাগের সিনিয়র সচিব ড. আহমদ কায়কাউস, বাংলাদেশ বিদ্যুত্ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান প্রকৌশলী খালেদ মাহমুদ এবং বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মঈন উদ্দিন। উদ্বোধনী অনুষ্ঠানে বিদ্যুত্ বিভাগ এবং এর আওতাধীন সংস্থাসমূহের ঊর্ধ্বতন কর্মকর্তা, ডেসকোর সকল শ্রেণির কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিক উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যুত্ বিভাগের অতিরিক্ত সচিব এবং ডেসকো বোর্ডের চেয়ারম্যান মোছা. মাকছুদা বেগম। ডেসকোর ব্যবস্থাপনা পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. শাহিদ সারওয়ার অবহিত করেন আধুনিক জিআইএস প্রযুক্তি ও অটোমেশন সুবিধা সংবলিত পাঁচটি গ্রিড উপকেন্দ্র নির্মাণ করা হচ্ছে।—প্রেস বিজ্ঞপ্তি