শোক সংবাদ

আপডেট : ২২ নভেম্বর ২০১৯, ২২:৩৬

মাহাবুবুর রহমান টুলু

বাংলাদেশ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফোরামের সভাপতি, জাতীয় পুরস্কারপ্রাপ্ত গাইবান্ধা সদর উপজেলার ৪ নম্বর সাহাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহাবুবুর রহমান ওরফে টুলু (৬০) বৃহস্পতিবার চিকিত্সাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ... রাজিউন)। তিনি দুই স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। তিনি দুই মাস আগে ক্যানসারে আক্রান্ত হন। ভারত থেকে চিকিত্সা শেষে সম্প্রতি তিনি দেশে ফেরেন।