পরিবেশদূষণের দায়ে গাজীপুরের তিনটি কারখানাকে ১৩ লক্ষাধিক টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইং। পরিবেশ দূষণবিরোধী অভিযান ও পরিবেশ সংরক্ষণ কার্যক্রমের অংশ হিসেবে বুধবার পরিবেশ অধিদপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইংয়ের পরিচালক রুবিনা ফেরদৌসী এ জরিমানা করেন।
এনফোর্সমেন্ট উইংয়ের সহকারী পরিচালক সালমান চৌধুরী শাওন জানান, পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর কার্যক্রম সম্পাদনের মাধ্যমে পরিবেশ ও প্রতিবেশের ক্ষতিসাধনের দায়ে গাজীপুরের নর্দান ফ্যাশন লিমিটেডকে ৫ লাখ ৯৯ হাজার ৪০ টাকা, সিলভার লাইন কম্পোজিট টেক্সটাইল মিলস্ লিমিটেডকে ৩ লাখ টাকা ও ওয়ান কম্পোজিট মিলস লিমিটেডকে ৪ লাখ ২২ হাজার ৪০০ টাকা জরিমানা করা হয়।
