মানবাধিকার রিপোর্টিং বিষয়ক দিনব্যাপী এক কর্মশালা মানিকগঞ্জে অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে মানিকগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে বাংলাদেশ মানবাধিকার সাংবাদিক ফোরাম এই কর্মশালার আয়োজন করে। কর্মশালায় বিভিন্ন পত্রিকার ও টেলিভিশনের ২৩ জন সাংবাদিক অংশগ্রহণ করেন। বাংলাদেশ মানবাধিকার সাংবাদিক ফোরামের সভাপতি এনামুল কবির রুপম, মহাসচিব খায়রুজ্জামান কামাল, সিনিয়র সাংবাদিক সালিম সামাদ, ফারজানা নাদিরা প্রমুখ আলোচনা করেন।
