ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের দ্বিতীয় পুত্র প্রিন্স অ্যান্ড্রুর ব্যক্তিগত সচিব পদত্যাগ করেছেন। একটি যৌন কেলঙ্কারির ঘটনায় গত বুধবার প্রিন্স রাজকার্য থেকে সরে দাঁড়ানোর পর তার ব্যক্তিগত সচিব আমান্দা থার্স্কের বিদায়ের ঘটনা ঘটলো। গতকাল তিনি পদত্যাগ করেন। জানা গেছে, বিবিসি নিউজ নাইটে সাক্ষাত্কারের ব্যবস্থা করেছিলেন আমান্দা। এই সাক্ষাত্কার নিয়ে প্রিন্সকে ব্যাপক সমালোচনার মুখে পড়তে হয়। বাকিংহাম প্যালেস আমান্দার পদত্যাগের ব্যাপারে কোনো মন্তব্য করেনি। -দ্য গার্ডিয়ান
