জাপানের সঙ্গে গোয়েন্দা তথ্য বিনিময় অব্যাহত রাখবে দক্ষিণ কোরিয়া

আপডেট : ২৩ নভেম্বর ২০১৯, ০০:৩৩

জাপানের সঙ্গে গোয়েন্দা তথ্য বিনিময় করবে দক্ষিণ কোরিয়া। এর আগে দেশটি তথ্য বিনিময়ের সিদ্ধান্ত থেকে সরে আসার ঘোষণা দিয়েছিল। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের হাউজ এই তথ্য জানিয়েছে। গত ২৩ আগস্ট দক্ষিণ কোরিয়া জাপানের সঙ্গে গোয়েন্দা তথ্য বিনিময় করবে না—এমন একটি নোটিশ জারি করা হয়েছিল। তবে গতকাল দক্ষিণ কোরিয়ার জাতীয় নিরাপত্তা অফিসের উপপরিচালক কিম ইয়ো জিউন জানিয়েছেন, আগের নোটিশ বাতিল করা হচ্ছে। ধারণা করা হচ্ছে, যুক্তরাষ্ট্রের কারণে দক্ষিণ কোরিয়া তার সিদ্ধান্ত বদল করেছে।—রয়টার্স