নির্বাচন থেকে সরে দাঁড়াচ্ছেন শমসের মবিন

আপডেট : ১৬ ডিসেম্বর ২০১৮, ২১:২৮

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৬ আসনে বিকল্পধারা মনোনীত প্রার্থী সাবেক পররাষ্ট্র সচিব শমসের মবিন চৌধুরী নির্বাচন থেকে সরে দাঁড়াচ্ছেন। রবিবার তিনি ইত্তেফাককে বিষয়টি নিশ্চিত করেছেন।

এ আসনে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের পাশাপাশি মহাজোটের মনোনয়ন প্রত্যাশী ছিলেন জোটের শরিক বিকল্পধারার প্রেসিডিয়াম সদস্য শমসের মবিন চৌধুরী। এ নিয়ে তিনি নির্বাচন কমিশনে মনোনয়নপত্রও দাখিল করেছিলেন। জোটের মনোনয়ন না পেয়ে তিনি বিকল্পধারার প্রার্থী হন। এরপর দলীয় প্রতীক কুলা নিয়ে তিনি নেমে পড়েন গণসংযোগে। গোলাপগঞ্জ-বিয়ানীবাজার এই দুই উপজেলায় করানো হয় মাইকিং।

শমসের মবিন বলেন, নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ব্যাপারে সোমবার তিনি লিখিতভাবে নির্বাচন কমিশনকে জানাবেন। তিনি বলেন, দলের সিদ্ধান্ত অনুযায়ী আমি নির্বাচন থেকে সরে দাঁড়ালাম। 

আরো পড়ুন: বিশ্বসুন্দরী প্রতিযোগিতায় যেসব ভুল ছিলো ঐশীর

ইত্তেফাক/জেডএইচ