‘বাজেট গুরুত্বপূর্ণ, তবে তার চেয়ে গুরুত্বপূর্ণ গল্প’

আপডেট : ২৩ নভেম্বর ২০১৯, ২১:১৬

 

সময়টাকে নিজের করে নিতে জানেন রোশান। তাই এখনও শুধু সিনেমার বাইরে কিছুই ভাবতে চাইছেন না। অনন্য মামুন পরিচালিত ‘মেকআপ’ ছবিটির কেন্দ্রীয় চরিত্রে কাজ করছেন তিনি। পরিচালকের মারফতে শোনা যাচ্ছে, ছবিটি এ যাবত্কালের বিগ বাজেটের ছবি। ছবির জন্য এই প্রচারণা কতটুকু সহায়ক সত্য হিসেবে কাজ করে সেটিও প্রশ্ন সাপেক্ষ।  তবে এ প্রশ্নে রোশান বলেন, ‘এটি সত্যিকার অর্থেই বড় বাজেটের ছবি। তবে তার চেয়েও বড় কথা দারুণ এক গল্পের ছবি । যে গল্প নিয়ে এর আগে কখনো কেউ ভাবেননি। আমি মনে করি বাজেট ছবি অবশ্যই গুরুত্বপূর্ণ, তবে তার চেয়েও গুরুত্বপূর্ণ কতটা গল্পের সঙ্গে মিলিয়ে খরচ করা হয়েছে। তবে হ্যাঁ, সেক্ষেত্রে বলবো মামুন ভাই ও তার টিম গল্পে যতটুকু প্রয়োজন ঠিক সেভাবেই পরিপূর্ণভাবে খরচ করেছে।’

এদিকে মাসুদ রানা ছবিতে রোশানের কাস্ট হওয়ার কথা শোনা গেলেও তাদের এই প্রডাকশনে থাকছেন না। এ প্রসঙ্গে অভিনেতা জিয়াউল রোশান বলেন, ‘আমি এ নিয়ে আপাতত কোনো মন্তব্য করতে চাই না। তবে সময় হলে সবকিচুই দর্শকরা দেখতে পারবেন।’

এসব ছবির বাইরে জাজ মাল্টিমিডিয়ার আরো দুটি প্রডাকশনের কাজ করছেন রোশান। খুব শিগগিরই ছবি দুটির টিজার ও ট্রেলর প্রকাশ পাবে। এছাড়া নতুন দুটি টিভিসির ব্যাপারেও কথা চলছে। খুব শিগগিরই দেশের বাইরে যাবেন এর শুটিংয়ের জন্য।