ভাণ্ডারিয়া উপজেলা পূজা উদ্যাপন কমিটির দ্বিবার্ষিক সম্মেলন

আপডেট : ২৩ নভেম্বর ২০১৯, ২১:২৬

সভাপতি কিরণ, সাধারণ সম্পাদক উত্তম

ভাণ্ডারিয়া (পিরোজপুর) সংবাদদাতা পিরোজপুরের ভাণ্ডারিয়ায় গতকাল শনিবার উপজেলা কেন্দ্রীয় মদন মোহন জিউ মন্দির মিলনায়তনে উপজেলা পূজা উদ্যাপন কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে উপজেলা পূজা উদ্যাপন কমিটির সভাপতি কিরন চন্দ্র বসুর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন পিরোজপুর জেলা কমিটির সভাপতি শ্রী বিমল চন্দ্র মণ্ডল। পরে উপস্থিত সকলের ঐকমত্যের ভিত্তিতে কিরন চন্দ্র বসুকে সভাপতি ও উত্তম কুমার দাসকে সাধারণ সম্পাদক এবং আইন বিষয়ক সম্পাদক শঙ্কর জীত্ সমদ্দার, সাংগঠনিক সম্পাদক শিশির কুমার দত্ত, দপ্তর সম্পাদক সুকুমার দাস ও সুশান্ত কর্মকারকে প্রচার সম্পাদক করে মোট ৫১ সদস্যবিশিষ্ট উপজেলা কমিটি গঠন করা হয়।