খালিয়াজুরীতে শিশুকে (৪) ধর্ষণের অভিযোগে শুক্রবার সন্ধ্যায় চাচাতো ভাই রাজন রবি দাসকে (১৪) গ্রেফতার করেছে পুলিশ। সে সুরেশ রবি দাসের ছেলে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে খালিয়াজুরী থানার ওসি এটি এম মাহমুদুল হক ভুক্তভোগী পরিবারের অভিযোগের বরাত দিয়ে জানান, ঐ শিশুটি গত ১৮ নভেম্বর ভোরে ঘরে ঘুমিয়ে ছিল। এ সময় তাকে একা পেয়ে রাজন তাকে ধর্ষণ করে। ধর্ষণের শিকার শিশুটিকে ডাক্তারি পরীক্ষার জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে ধর্ষণ মামলাসহ রাজনকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে বলেও জানান ওসি।
