মাগুরার মহম্মদপুরের শিবরামপুর গ্রামে শনিবার প্রতিপক্ষের হামলায় এক ইটভাটা শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহতের নাম মুক্তার মোল্লা (৬৫)। তিনি ঐ গ্রামের মৃত জলিল মোল্লার ছেলে।
পুলিশ, এলাকাবাসী ও নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, ঘটনার সময় মুক্তার মোল্লা মসজিদ থেকে নামাজ পড়ে ইটভাটায় যাচ্ছিলেন। এ সময় প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হলে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়। মহম্মদপুর থানার ওসি তারক বিশ্বাস জানান, প্রতিপক্ষের হামলায় মুক্তার মোল্লা নামের এক ইটভাটা শ্রমিক নিহত হয়েছে। জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে।
