নোয়াখালী জেলার সোনাইমুড়ি উপজেলা সদরে বড়ো মসজিদের সামনে শুক্রবার রাতে চলন্ত ট্রাক থেকে চাঁদাবাজির সময় জুয়েল হোসেনকে (২৮) স্থানীয়রা আটক করে গণধোলাই দিয়ে থানা পুলিশে সোপর্দ করে। জুয়েল সোনাইমুড়ি পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কৈশল্যারবাগ গ্রামের মৃত কলিমউদ্দিনের ছেলে। গতকাল শনিবার সকলে পুলিশ তাকে জেলহাজতে পাঠায়।
জানা যায়, শুক্রবার রাতে ট্রাক থামিয়ে চাঁদাবাজি করার সময় ট্রাকের চালকের সঙ্গে জুয়েলের কথা কাটাকাটি হয়। এ সময় আশেপাশের লোকজন জড়ো হয়ে জুয়েলকে আটক করে থানায় নিয়ে যায়। এ ব্যাপারে ট্রাকচালক সুমন সোনাইমুড়ি থানায় একটি চাঁদাবাজির অভিযোগ দায়ের করেন। থানার পুলিশ অফিসার ইনচার্জ আব্দুস সামাদ জানান, অভিযোগের বিষয়ে তদন্ত চলছে।
