বালিয়াকান্দির সদর ইউনিয়নের শালকি গ্রামে শনিবার মিকচার মেশিন উলটে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহতের নাম আফজাল মন্ডল (৫৫)। তিনি উপজেলার বকশিয়াবাড়ী গ্রামের মৃত আলিমুদ্দিন মন্ডলের ছেলে।
নিহতের ছেলে কাউসার মন্ডল বলেন, আমি আমার বাবাসহ অন্য শ্রমিকরা ছাদ ঢালাই কাজের জন্য বালিয়াকান্দি সদর ইউনিয়নের শালকি গ্রামে মালেক মাস্টারের বাড়ির উদ্দেশ্যে রওয়ানা হই। মালেক মাস্টারের বাড়ি ওঠার রাস্তার একটি তালগাছের গুঁড়ির সঙ্গে ধাক্কা লেগে ইঞ্জিনচালিত নছিমনসহ মিকচার মেশিন উলটে যায়। এতে গুরুতর আহত বাবাকে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিত্সক মৃত ঘোষণা করে।
বালিয়াকান্দি থানার ওসি এ কে এম আজমল হুদা বলেন, এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে থানায় অপমৃত্যু মামলা দায়ের করেছেন।
