নিয়োগ বিজ্ঞপ্তি: প্রাইমডিল প্রপার্টি সার্ভিসের মার্কেটিং কার্য পরিচালনার জন্য কিছু সংখ্যক এক্সিকিউটিভ জরুরী নিয়োগ। যোগ্যতা স্নাতক, সিভিসহ যোগাযোগ: H.M প্লাজা, ১৫ তলা, রুম-২, রাজলক্ষ্মী, উত্তরা। ০১৩০৫৬৯২১৪৫। সিকে-৩০০৪
নিয়োগ বিজ্ঞপ্তি: সরকারি বিধি মোতাবেক কুমড়াখালী শঁশীভূষন মাধ্যমিক বিদ্যালয়, গ্রাম ও ডাকঘর: কুমড়াখালী, উপজেলা: বেতাগী, জেলা: বরগুনার শূন্যপদে একজন প্রধান শিক্ষক, একজন সহ-প্রধান শিক্ষক এবং একজন সহকারী গ্রন্থাগারিক (লাইব্রেরিয়ান) পদে নিয়োগ দেওয়া হইবে। বিজ্ঞপ্তি প্রকাশের ১৫ দিনের মধ্যে প্রধান শিক্ষক পদে ২০০০/- টাকা, সহ-প্রধান শিক্ষক ও সহকারী গ্রন্থাগারিক পদে ১৫০০/- টাকা করে পোস্টাল অর্ডার, প্রয়োজনীয় কাগজপত্রসহ সভাপতি/প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) বরাবরে আবেদন করিতে হইবে। বি.দ্র. প্রত্যেকটি আবেদনের সাথে ছবিযুক্ত একটি ফটোকপি দিতে হইবে। সভাপতি/প্রধান শিক্ষক, মোবা: ০১৭১২৪৩৫১০৫, ০১৭৪৮৪২৪৯৮১। সিকে-২৯৯৫
নিয়োগ বিজ্ঞপ্তি: জাতীয় বিশ্ববিদ্যালয় ও সরকারি বিধি মোতাবেক হাজি আব্দুর রহমান আব্দুল করিম ডিগ্রি কলেজ, ডাকঘর: নওপাড়া, উপজেলা: মধুখালী, জেলা: ফরিদপুরের অনার্স শাখা প্রবর্তনের জন্য সৃষ্ট পদে বাংলা, ইংরেজি, রাষ্ট্রবিজ্ঞান, অর্থনীতি, ভূগোল ও পরিবেশ বিজ্ঞান, হিসাব বিজ্ঞান ও ব্যবস্থাপনা প্রত্যেক বিষয়ে ৭ জন করে প্রভাষক আবশ্যক। অনার্স বিষয়ে নিয়োগপ্রাপ্ত পদগুলো এমপিওভুক্তির জন্য যোগ্য নয়। সংশ্লিষ্ট পদে নিয়োগপ্রাপ্ত প্রভাষকগণকে প্রতিষ্ঠান থেকে শতভাগ বেতনভাতাদি প্রদান করা হবে। আগ্রহী প্রার্থীগণকে বিজ্ঞপ্তি প্রকাশের ১৫ কার্যদিবসের মধ্যে অধ্যক্ষ বরাবর আবেদন করতে হবে। উল্লেখ্য যে, পূর্বে যারা আবেদন করেছেন তাদের পুনরায় আবেদনের প্রয়োজন নেই। —অধ্যক্ষ সিকে-২৯৯৭
নিয়োগ বিজ্ঞপ্তি: সরকারি ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ বিধিমোতাবেক মঙ্গলবাড়ী এম,এম ডিগ্রী কলেজ, জয়পুরহাট-এর জন্য অধ্যক্ষ নিয়োগ করা হবে। বিজ্ঞপ্তি প্রকাশের ১৫ দিনের মধ্যে শিক্ষাগত যোগ্যতার সত্যায়িত সনদপত্র, জাতীয় পরিচয়পত্র ও পাসপোর্ট সাইজ ল্যাবপ্রিন্টের ০২ কপি ছবি এবং ২০০০/- (অফেরতযোগ্য) ব্যাংক ড্রাফটসহ অধ্যক্ষ মঙ্গলবাড়ী এম,এম ডিগ্রী কলেজ বরাবর আবেদন করতে হবে। কোনো প্রকার কারণ দর্শানো ছাড়াই ও বিজ্ঞপ্তি সংশোধন বা বাতিল করার সর্বময় ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করেন। এস,এম আফজাল হোসেন, অধ্যক্ষ, মঙ্গলবাড়ী এম,এম ডিগ্রী কলেজ, জয়পুরহাট। সিকে-২৯৯৮
জরুরী নিয়োগ: সিভিল ইঞ্জিনিয়ার (ডিপ্লোমা) ও আর্কিটেকচার ইঞ্জিনিয়ার (ডিপ্লোমা) ৫-৮ বছর অভিজ্ঞতাসম্পন্ন অটোক্যাড, টু-ডি, থ্রি-ডি, লে-আউট, বিল প্রস্তুতকরণ, টেন্ডার ড্রপ, বি.ও.কিউ সাবমিট। বেতন: আলোচনা সাপেক্ষে। কর্মক্ষেত্র: ঢাকার বাইরে। গোল্ডেন কোস্ট ইন্টারন্যাশনাল লিঃ, ৮৬/১, নয়াপল্টন, ঢাকা। মোবাইল: ০১৭১৭৮০৭২৫০, [email protected] সিকে-২৯৯৯
