কোহলির ২৭তম

আপডেট : ২৩ নভেম্বর ২০১৯, ২১:৩৮

বিরাট কোহলির রান মেশিন ছুটছেই। ইন্দোরে রানের খাতা খোলার আগেই আউট হয়েছিলেন ভারতীয় অধিনায়ক। গতকাল কলকাতায় তুলে নিয়েছেন টেস্ট ক্যারিয়ারের ২৭তম সেঞ্চুরি। ১৮টি চারে ১৩৬ রান করে ফিরেছেন কোহলি। ইডেনে ব্যাক টু ব্যাক সেঞ্চুরি করলেন তিনি। আন্তর্জাতিক ক্রিকেটে এটি তার ৭০তম সেঞ্চুরি।  

গতকাল ইডেনে কোহলির ব্যাটিং দেখতে হাজির হয়েছিল অনেক দর্শক। সকাল থেকেই গ্যালারিতে আসতে থাকেন দর্শকরা। ভক্তদের নিরাশ করেননি সময়ের সেরা ব্যাটসম্যান। নির্ভেজাল ব্যাটিংয়ে তুলে নিয়েছেন সেঞ্চুরি। আউট হয়ে ফেরার সময়ও ‘কোহলি-কোহলি’ স্লোগানে অধিনায়ককে অভিনন্দন জানিয়েছে কলকাতার ক্রিকেটপ্রেমীরা। -স্পোর্টস রিপোর্টার, কলকাতা থেকে