জাতীয় দাবার পুরস্কার বিতরণ

আপডেট : ২৩ নভেম্বর ২০১৯, ২১:৪২

সম্প্রতি অনুষ্ঠিত জাতীয় দাবা চ্যাম্পিয়নশিপের বিজয়ীদের মাঝে গতকাল দুপুরে পুরস্কার বিতরণ করা হয়েছে। এনএসসি টাওয়ারের সভাকক্ষে  র্যাব-৩ এর কমান্ডিং অফিসার লে. কর্নেল শাফী উল্লাহ বুলবুল পুরস্কার বিতরণ করেন। এ সময় দাবা ফেডারেশনের দুই সভাপতি কে এম শহিদউল্যা ও গাজী সাইফুল তারেক, সাধারণ সম্পাদক সৈয়দ শাহাব উদ্দিন শামীম। অনেক দিন পর এক সঙ্গে দেশের পাঁচ গ্যান্ড মাস্টার জাতীয় দাবায় লড়াই করলেন।

জাতীয় চ্যাম্পিয়ন হন গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদ, রানার-আপ গ্র্যান্ডমাস্টার আব্দুল্লাহ আল রাকিব, তৃতীয় আন্তর্জাতিক মাস্টার ফাহাদ রহমান, চতুর্থ গ্র্যান্ড মাস্টার রিফাত বিন সাত্তার, পঞ্চম ফিদে মাস্টার তৈয়বুর রহমান, ষষ্ঠ গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমান, সপ্তম আন্তর্জাতিক মাস্টার মিনহাজ উদ্দিন, অষ্টম গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীব, নবম তাহসিন তাজওয়ার জিয়া এবং দশম ক্যান্ডিডেট মাস্টার মনন রেজা নীড়।