ভারত সফর থেকেই নিজের সিদ্ধান্তে পাকাপাকিভাবে টেস্টে কিপিংটা ছেড়ে দিয়েছেন মুশফিকুর রহিম। শুধু ব্যাটসম্যান হিসেবে খেললেও অভিজ্ঞ এই ব্যাটসম্যান ব্যাটিংয়ে আসছেন পাঁচে। মুশফিকের ব্যাটিং অর্ডার নিয়ে আলোচনাটা ইন্দোরেও ছিল। কিন্তু কলকাতায় এসেও পরিবর্তন হয়নি ব্যাটিং অর্ডার। ইডেনে পাঁচেই নেমেছেন তিনি।
বাংলাদেশের হেড কোচ রাসেল ডমিঙ্গো বলছেন, পাঁচে ব্যাটিংয়েই খুশি মুশফিক। শুক্রবার রাতে সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, ‘পাঁচ নম্বরে ব্যাটিংয়ে খুশি মুশফিক। মিডল অর্ডারে আমরা কিছুটা অভিজ্ঞতা পাচ্ছি। এছাড়া আমরা তরুণদেরও কিছুটা সুযোগ দিচ্ছি। মিঠুনের খুব ভালো ভবিষ্যত্ আছে। সে ষষ্ঠ টেস্ট খেলছে, আমরা মনে করি তার ভালো টেকনিক আছে। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি তাকে চারে পাঠানোর।’
