মোহাম্মদ আলী পাঠান
হবিগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার অ্যাডভোকেট মোহাম্মদ আলী পাঠান (৭০) ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি... রাজিউন)। শনিবার সকাল সাড়ে ৯টায় ঢাকার পপুলার হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় তিনি মারা যান। তিনি দীর্ঘদিন যাবত্ বিভিন্ন রোগে ভুগছিলেন। মরহুমের প্রথম নামাজে জানাজা রবিবার সকাল ১০টায় হবিগঞ্জ জজ আদালত প্রাঙ্গণে, দ্বিতীয় জানাজা কালেক্টরেট প্রাঙ্গণের নিমতলা মাঠে এবং তৃতীয় জানাজা বাদ জোহর মাধবপুর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে। এরপর পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। তিনি স্ত্রী, ২ ছেলে ও ৩ মেয়ে রেখে গেছেন। নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে যোগদান করতে ভারতের দেরাদুন থেকে সামরিক প্রশিক্ষণ নিয়ে ৩ নম্বর সেক্টরে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। তিনি ২০১০, ২০১৩ ও ২০১৪ সাল পর্যন্ত জেলা মুক্তিযোদ্ধা সংসদের নির্বাচিত কমান্ডারের দায়িত্ব পালন করেন।
