ধস ঠেকাতে বাঁশ!

আপডেট : ২৩ নভেম্বর ২০১৯, ২২:৫৩

রাজধানীর পূর্ব মাদারটেকের সিঙ্গাপুর রোডে সিটি করপোরেশনের পয়োনিষ্কাশন লাইন সংস্কারের কাজ করার সময় হেলে পড়েছে বৈদ্যুতিক ট্রান্সফরমার থাকা বিদ্যুতের খুঁটি। ট্রান্সফরমারটিকে আটকে রাখার জন্য কোনো রকমে বাঁশ দিয়ে ঠেকনা দিয়ে রাখা হয়েছে। যে কোনো সময় এটি রাস্তার ওপর পড়ে গিয়ে ঘটতে পারে বড়ো ধরনের দুর্ঘটনা। স্থানীয়রা অভিযোগ করেন, বিদ্যুত্ অফিস বাসাবো ডিভিশনে একাধিকবার অভিযোগ দেওয়ার পরও ব্যবস্থা নেয়নি কর্তৃপক্ষ। ছবিটি গতকালের —ইত্তেফাক