ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন বলেছেন, ‘একজন নেতার স্বার্থকতা তখনই আসে, যখন তিনি জনগণের ভোটে নির্বাচিত হয়ে তার এলাকার সত্যিকারের উন্নয়ন করেন। যাদের ভোটে নির্বাচিত হয়েছেন তাদেরকে মূল্যায়ন করে সুখে-দুঃখে পাশে থাকেন। আমি যখন স্কুল, মসজিদ, মন্দির, রাস্তা, সেতু, কালভার্ট কিংবা বিদ্যুত্ খাতের বাস্তবায়িত প্রকল্পগুলো উদ্বোধন করি, তখন বুকটা ভরে যায় এই ভেবে যে আমি আমার ইমানি দায়িত্ব পালন করতে পেরেছি।
ফরিদপুরের চরভদ্রাসনে গতকাল শনিবার বিকালে গাজিরটেক ইউনিয়নের শীল ডাঙ্গীতে একটি ও দারিক সরকারের ডাঙ্গী ভূবনেশ্বর নদীর উপর একটি সেতুর উদ্বোধন ও একই দিন সন্ধ্যা ৭টার দিকে চর অযোধ্যা উচ্চ বিদ্যালয়ের বন্যা আশ্রয়কেন্দে র ভিত্তি প্রস্তর উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন এমপি নিক্সন। সেতু ও বন্যা আশ্রয়কেন্দ উদ্বোধন কালে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারজানা নাসরীন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আল সাইদ।
