শিশুর জন্মের পর প্রথম আট বছর তার শারীরিক ও মানসিক বিকাশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই সময় শিশু শারীরিকভাবে বেড়ে উঠার পাশাপাশি মানসিকভাবে দৃঢ়, প্রত্যয়ী এবং আত্মবিশ্বাসী হওয়া শিখে। যা থেকে তার ভবিষ্যত্ জীবনের ভিত গড়ে উঠে। তাই অবশ্যই এই সময়ে শিশুদের প্রতি বাবা-মা ও পরিবারের বাকি সদস্যদের যত্নশীল হতে হবে। মনোরোগ বিশেষজ্ঞদের মতে, শিশুদের পর্যাপ্ত সময় না দেওয়া, পরিবারের কলহ, তাদের মতামতের গুরুত্ব না দেওয়া ইত্যাদি কারণে শিশুরা মানসিকভাবে অনিশ্চয়তায় ভোগে। তারা আত্মবিশ্বাস হারিয়ে হতাশ ও সহিংস হয়ে উঠে। এই অবস্থা থেকে উত্তরণের উপায় হিসেবে তারা বলছেন, শিশুদের পর্যাপ্ত সময় দেওয়া, বিভিন্ন সৃজনশীল কাজে তাদের সম্পৃক্ত করা, ভয়ভীতি প্রদশর্ন না করা এবং পারিবারিক ও সামাজিক সুস্থ পরিবেশ নিশ্চিত করা। আর তাতেই শিশু মানসিকভাবে হয়ে উঠবে আত্মবিশ্বাসী এবং সঠিক ব্যক্তিত্বের অধিকারী।
লেখক: চর্ম ও যৌনরোগ বিশেষজ্ঞ, বাংলাদেশ স্কিন সেন্টার
