ইসলামী বিশ্ববিদ্যালয়ে পয়ঃনিষ্কাশন ব্যবস্থা

আপডেট : ২৩ নভেম্বর ২০১৯, ২৩:১১

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সর্বোচ্চ বিদ্যাপীঠ ইসলামী বিশ্ববিদ্যালয়। মহান মুক্তিযুদ্ধের পর এটি প্রতিষ্ঠিত হয়ে সুদীর্ঘ পথ পাড়ি দিয়েছে। এই দীর্ঘ সময়ে এর কাঠামোগত অনেক উন্নয়ন হয়েছে ঠিকই। কিন্তু সময়ের পরিক্রমায় পয়ঃনিষ্কাশন ব্যবস্থার অবনতি ঘটলেও এর উন্নয়ন সাধনে তেমন কোনো পদক্ষেপ লক্ষ করা যায়নি। বিশ্ববিদ্যালয়ের টিএসসিসিসহ পুরোনো ভবনগুলোর পয়ঃনিষ্কাশন ব্যবস্থা নাজুক। নতুন ভবনগুলোতেও নিয়মিত পরিষ্কার করা হয় না। ফলে অধিকাংশ টয়লেটের অবস্থা দুর্দশাগ্রস্ত। নোংরা ও দুর্গন্ধের কারণে প্রতিনিয়ত ভোগান্তির শিকার হতে হয়; যা স্বাস্থ্যঝুঁকির অন্যতম কারণ। এই সমস্যার আশু সমাধানের জন্য সংশ্লি­ষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

ফয়সাল মাহমুদ আল-মারজান

শিক্ষার্থী, আইন বিভাগ, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া