ইত্তেফাক ডেস্ক
কেনিয়ায় ভারী বৃষ্টিপাতের কারণে ভূমিধ্বসে অন্তত ২৯ জন প্রাণ হারিয়েছেন। দেশটির ওয়েস্ট পোকোত কাউন্টির নিয়ারকুলিয়ান ও পারুয়া গ্রামে ভূমিধসের ঘটনা ঘটে। কর্মকর্তারা জানান, সাত শিশুসহ অন্তত ১২ জনের মরদেহ গতকাল শনিবার উদ্ধার করা হয়েছে। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী ফ্রেট মেতিয়াঙ্গি জানিয়েছেন, উদ্ধারকাজ চলছে। ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে কাজ চলছে বলে তিনি জানান। বিবিসি
