রাস্তা থেকে উদ্ধার হওয়া সেই নবজাতক ছেলেটিকে বাঁচানো সম্ভব হয়নি। তাকে উন্নত চিকিৎসার জন্য যশোর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রবিবার মারা যায়। বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মোতালেবুর রহমান।
শনিবার রাতে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ষাটবাড়িয়া গ্রামের রাস্তা থেকে শিশুটিকে উদ্ধার করে এলাকাবাসী। পরে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মাহাফুজুর রহমান শিশুটিকে তার নিজ তত্বাবধানে স্থানীয় কালীগঞ্জ হাসপাতালে ভর্তি করে চিকিৎসার ব্যবস্থা করেন।
রবিবার শিশুটির শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। সেখানে নেওয়ার পথে মারা যায়।
ইত্তেফাক/জেডএইচ
