ঢাকা সিটি করপোরেশন নির্বাচন ও সম্মেলনকে সামনে রেখে ১৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
ওয়ার্ড সভাপতি ও কাউন্সিলর সালাহউদ্দিন আহমেদ ঢালীর সভাপতিত্বে ওই সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক কে এম আজম খসরু, কেন্দ্রীয় সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এ কে এম আফজালুর রহমান বাবু, আওয়ামী লীগের সাবেক ক্রীড়া বিষয়ক সম্পাদক শফিউল আরেফিন টুটুল, কলাবাগান থানা আওয়ামী লীগের সভাপতি কাজী আব্দুল মান্নান এবং সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বাবুল।
ওয়ার্ড আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক আসরাফ আহমেদ লিয়নের তত্ত্বাবধায়নে অনুষ্ঠানে বক্তব্য রাখেন থানা আওয়ামী লীগের সহ সভাপতি নজরুল ইসলাম সাধু, ওয়ার্ড সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মাহবুব, সহ-সভাপতি মাহে আলম, সাইদুর রহমান বাবু, আবুল কালাম, নুরুল ইসলাম, জাহাঙ্গীর আলম এবং সোবহানবাগ ইউনিট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফয়সাল আকবর কাজল, সেলিমুর রহমান প্রমুখ ।
সভায় প্রধানমন্ত্রী এবং এম পি ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের দীর্ঘায়ু কামনা করা হয়।
ইত্তেফাক/কেকে
