মাধবপুরে ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ী আটক

আপডেট : ২৪ নভেম্বর ২০১৯, ১৭:৩৭

হবিগঞ্জের মাধবপুরের তেলিয়াপাড়া থেকে রবিবার ৪শ বোতল ভারতীয় ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির পুলিশ পরিদর্শক গোলাম মোস্তফা জানান, গোপন সূত্রের খবরের ভিত্তিতে রেলস্টেশন এলাকায় এসআই রকিবুল, এএসআই আব্দুস সামাদ আজাদকে সঙ্গে নিয়ে একটি প্রাইভেটকার আটক করে তা তেকে ৪শ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। 

এ সময় নরসিংদী থানার সাটিরপাড়া এলাকার আলী হোসেন মিয়ার ছেলে শরীফ মিয়া (৩৩) ও একই এলাকার  আব্দুল মোতালেবের ছেলে আবু বক্কর সিদ্দিককে (২৫) আটক করা হয়েছে। 

মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত) গোলাম দস্তগীর আহম্মদ জানান, এ ব্যাপারে মাধবপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে । 

ইত্তেফাক/জেডএইচ