জুভেন্তাসকে জেতালেন হিগুয়েইন

আপডেট : ২৪ নভেম্বর ২০১৯, ২১:০০

জোড়া গোল করে আর পাওলো দিবালার গোলে সহায়তা করে জুভেন্তাসের জয়ের নায়ক বনে গেছেন ফরোয়ার্ড গনজালো হিগুয়েইন। অথচ সিরিআয় গত শনিবার রাতে আটলান্টার বিপক্ষে শুরুতে গোল হজম করেছিল তারাই। গোলশূন্য প্রথমার্ধের পর ৫৬ মিনিটে স্বাগতিক মিডফিল্ডার রবিন গসেন গোল করলে পিছিয়ে পড়ে ক্রিশ্চিয়ানো রোনালদোকে ছাড়া খেলতে নামা দলটি। এরপর ম্যাচের গল্পে পুরো অংশটাই হিগুয়েইনের। ৭৪ মিনিটে সমতা ফেরালেন। ৮২ মিনিটে এগিয়ে দিলেন দলকে। এরপর যোগ করা সময়ে সতীর্থ দিবালাকে দিয়ে করালেন আরেকটি গোল। ফলে জুভেন্তাস ম্যাচটা জেতে ৩-১ ব্যবধানে। এদিন নারীর প্রতি সহিংসতা ঠেকাতে গালে লাল রঙের স্ট্রাইপ লাগিয়ে খেলতে নেমেছিল ইতালীয় লিগের প্রতিটি দল।