ময়মনসিংহে বন্যপ্রাণী সংরক্ষণে সেমিনার ও শোভাযাত্রা

আপডেট : ২৪ নভেম্বর ২০১৯, ২১:১৩

 ‘বন্যপ্রাণী শিকার বন্ধ করুন, পরিবেশের ভারসাম্য বজায় রাখুন’—এই প্রতিপাদ্যকে নিয়ে রবিবার ময়মনসিংহে বন্যপ্রাণী সংরক্ষণে জনসচেতনতামূলক সেমিনার ও র্যালি অনুষ্ঠিত হয়েছে।

আনন্দ মোহন কলেজ থেকে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। পরে আনন্দ মোহন কলেজ অডিটোরিয়ামে বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট ও মুক্তির বন্ধন ফাউন্ডেশনের উদ্যোগে সেমিনার অনুষ্ঠিত হয়। আনন্দ মোহন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর নুরুল আফছারের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বন অধিদপ্তরের উপপ্রধান বন সংরক্ষক রাকিবুল হাসান মুকুল। এতে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ বন অধিদপ্তরের পরিচালক এ এস এম জহির আকন, বন সংরক্ষক আর এস এম মনিরুল ইসলাম, আনন্দ মোহন কলেজের অধ্যাপক ড. মো. তোফাজ্জল হোসেন, বিভাগীয় বন কর্মকর্তা ময়মনসিংহ এ কে এম রুহুল আমিন, বিভাগীয় বন কর্মকর্তা টাঙ্গাইল ড. জহিরুল হক এবং মুক্তির বন্ধন ফাউন্ডেশনের উপদেষ্টা মুক্তিযোদ্ধা মো. তোফাজ্জল হোসেন। অনুষ্ঠানে স্মারক বক্তা ছিলেন চাইনিজ একাডেমি অব সাইন্সেস এবং মুক্তির বন্ধন ফাউন্ডেশনের ড. মো. নাসির উদ্দিন। এ সময় মুক্তির বন্ধন ফাউন্ডেশনের সমন্বয়ক ও উপদেষ্টা আনন্দ মোহন কলেজের সহযোগী অধ্যাপক মো. নজরুল ইসলাম, মুক্তির বন্ধন ফাউন্ডেশনের প্রোগ্রাম অফিসার অনিক কুমার নন্দী প্রমুখ বক্তব্য রাখেন।

বক্তারা পরিবেশ রক্ষায় বন্যপ্রাণী সংরক্ষণের ওপর বিশেষ গুরুতারোপ এবং এ বিষয়ে সকলের সহযোগিতা কামনা করেন। এছাড়া বন্যপ্রাণী শিকার বন্ধ করে সবাইকে বন্যপ্রাণী শিকার আইন মেনে চলার পরামর্শ দেন।