সাতক্ষীরায় শিশু ধর্ষণের অভিযোগে কলেজছাত্র গ্রেফতার

আপডেট : ২৪ নভেম্বর ২০১৯, ২১:১৮

সাতক্ষীরার কাশেমপুরে পাঁচ বছরের এক শিশুকন্যাকে ধর্ষণের অভিযোগে কলেজছাত্র শরিফুজ্জামানকে (২২) গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার গভীর রাতে শহরের কাশেমপুরের একটি ছাত্রাবাস থেকে তাকে গ্রেফতার করা হয়। ধর্ষক শরিফুজ্জামান কলারোয়া উপজেলার রাজনগর গ্রামের শেখ ওহিদুজ্জামানের ছেলে ও সাতক্ষীরা পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্র।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, একটি ছাত্রাবাস থেকে ধর্ষককে গ্রেফতার করে পুলিশ।

ওসি আরো জানান, শিশুটি সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিত্সাধীন রয়েছে।