বামনা উপজেলার উত্তর ডৌয়াতলা গ্রাম থেকে ৫০০ গ্রাম গাঁজাসহ মো. জাফর সরদারকে গ্রেফতার করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে রবিবার সকালে উত্তর ডৌয়াতলা গ্রামের আলতাফ হোসেন সরদারের ঘর তল্লাশি করে ৫০০ গ্রাম গাঁজাসহ তার ছেলে জাফরকে গ্রেফতার করা হয়। এ ব্যাপারে বামনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাসুদুজ্জামান বলেন, গাঁজাসহ আটক জাফরকে মাদক আইনে মামলা দিয়ে বরগুনা জেলহাজতে পাঠানো হবে।
