আটঘরিয়ায় গৃহবধূর লাশ উদ্ধার

আপডেট : ২৪ নভেম্বর ২০১৯, ২১:১৯

আটঘরিয়ায় রোজিনা খাতুন নামের এক গৃহবধূর গলায় ফাঁস দেওয়া লাশ উদ্ধার করেছে পুলিশ।

রবিবার সকালে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। নিহত রোজিনা উপজেলার চাঁদভা ইউনিয়নের কদমডাঙ্গা গ্রামের হাসান আলীর স্ত্রী ও সদর উপজেলার ভজেন্দ্রপুর গ্রামের মৃত রফিকের মেয়ে। আটঘরিয়া থানার এসআই দুলাল উদ্দিন জানান, পারিবারিক কলহের জেরে রোজিনাকে নিজ ঘরের আড়ার সঙ্গে গলায় রশি দিয়ে ঝুলে থাকতে দেখে পরিবারের লোকজন আটঘরিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিত্সক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় থানায় ইউডি মামলা হয়েছে।