উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে শনিবার গভীর রাতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। উপজেলার কুতুপালং রেজিস্টার্ড ক্যাম্পের নির্বাচন নিয়ে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পরে পালিয়ে যাওয়ার সময় চার জন রোহিঙ্গাকে আটক করে পুলিশ। আটকরা হলো নবী, মো. শফিক, রফিক ও মো. ছাদেক। ঘটনার সত্যতা নিশ্চিত করে উখিয়া থানার ওসি (তদন্ত) নুরুল ইসলাম জানান, আটকদের ক্যাম্প ম্যাজিস্ট্রেটের কাছে হস্তান্তর করা হবে।
