জৈন্তাপুরে পৃথক অভিযানে জুয়াড়িসহ আটক ১২

আপডেট : ২৪ নভেম্বর ২০১৯, ২১:২১

সিলেটের জৈন্তাপুরে উপজেলার হরিপুর থেকে শনিবার সন্ধ্যায় সাত জুয়াড়ি এবং দরবস্ত এলাকা থেকে দুই কেজি গাঁজাসহ পাঁচ জনকে আটক করেছে পুলিশ। আটক জুয়াড়িরা হলো—হারুন, সোহেল আলী, মো. আব্বাস আলী, জসিম উদ্দিন, মো. আজগর আলী, মাসুক আহমদ, সোহেল পীর। তাদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা হয়েছে।

অপরদিকে, দরবস্ত ইউনিয়নের সরুফৌদ এলাকা থেকে কানাইঘাট উপজেলার সারোয়ার হোসেন সোহাগ, মিজানুর রহমান, রোহেল আহমদ, গিয়াস উদ্দিন (২৮), গোয়াইনঘাট উপজেলার ফখর উদ্দিনকে দুই কেজি গাঁজাসহ আটক করে জৈন্তাপুর থানায় নিয়ে আসে পুলিশ। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে।

জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল বণিক বলেন, আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।