সীতাকুণ্ডে অগ্নিকাণ্ডে ১২ বসতঘর ভস্মীভূত

আপডেট : ২৪ নভেম্বর ২০১৯, ২১:২১

সীতাকুণ্ডে অগ্নিকাণ্ডে ১২টি বসতঘর পুড়ে গেছে। জানা যায়, গত রবিবার ভোর পৌনে ৪টায় ১ নম্বর সৈয়দপুর ইউনিয়নের বসতনগর গ্রামের আবুল বশর মেম্বারের বাড়ি আগুন লেগে ১০-১২টি ঘর পুড়ে যায়। পরে পৌরসদর ফায়ার সার্ভিস খবর পেয়ে ঘটনাস্থলে এসে তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নেভাতে সক্ষম হয়। ক্ষতিগ্রস্তরা হলো—আবুল বশর, হেজু মিয়া, গুরা মিয়া, নুরুল আলম ও লাতু। এ ব্যাপারে সীতাকুণ্ড সদর ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা মো. ওয়ার্সি বলেন, আগুন লাগার সূত্রপাত কি তা এখনো জানা যায়নি। তবে আমরা অনেক চেষ্টা চালিয়ে আগুন নেভাতে সক্ষম হই।