বিদ্যুত্ খাতে শীর্ষ বেসরকারি উদ্যোক্তা সামিট পাওয়ার অংশীদারদের জন্য ৩৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। গতকাল রবিবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে কোম্পানির ২২তম বার্ষিক সাধারণ সভায় এ ঘোষণা দেন কোম্পানির চেয়ারম্যান মুহাম্মদ আজিজ খান।
মুহাম্মদ আজিজ খান বলেন, ‘এই বছর সামিটের বিদ্যুেকন্দ্রের সর্বোত্তম রক্ষণাবেক্ষণ নিশ্চিত করার জন্য সামিট পাওয়ার ফিনল্যান্ডের প্রযুক্তি প্রতিষ্ঠান ওয়ার্টসিলাকে বাংলাদেশের বিদ্যুত্ ও জ্বালানি খাতে উত্পাদন ক্ষমতা সাপেক্ষে এ যাবত্কালের সবচেয়ে বড়ো সেবাচুক্তি প্রদান করেছে। এইস এলাইয়েন্স পাওয়ার লিমিটেডের প্রকল্প অর্থায়নের জন্য আমরা অগ্রাধিকারমূলক শেয়ার ইস্যুর মাধ্যমে ৮০৫ মিলিয়ন টাকা সমমূল্যের মূলধন এবং ইডকল, আইসিডি, ওএফআইডি থেকে মার্কিন ডলার ৬৮ দশমিক ৬০ মিলিয়ন দীর্ঘমেয়াদি ঋণ উত্তোলন করেছি। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কোম্পানির ভাইস চেয়ারম্যান মো. লতিফ খান, পরিচালক আঞ্জুমান আজিজ খান, জাফর উম্মিদ খান, ফয়সাল করিম খান, আজিজা আজিজ খান, সৈয়দ ফজলুল হক, হেলাল উদ্দীন আহমেদ, আরিফ আল ইসলাম এবং ব্যবস্থাপনা পরিচালক লে. জে. (অব) প্রকৌশলী আবদুল ওয়াদুদ।
