সিঙ্গাপুরে নির্মাণাধীন বিল্ডিংয়ের ক্রেনের মধ্যে আটকা পড়ে নিহত বাংলাদেশি শ্রমিক শরিফুল ইসলামের (৪০) বাড়ি রাজশাহীর পুঠিয়ায়। গত শুক্রবার স্থানীয় সময় সকাল ৭টার দিকে সিঙ্গাপুরের সেনজকাং জেনারেল হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত শরিফুল রাজশাহীর পুঠিয়া উপজেলার গন্ডোগোহালী মহল্লার সাইফুল মন্ডলের ছেলে। তিনি দীর্ঘদিন থেকে সিঙ্গাপুরে অবস্থিত হি ঝান নামের একটি কনসট্রাকশন কোম্পানিতে কর্মরত ছিলেন।
