আবদুল আজিজ
নেত্রকোনার পূর্বধলা উপজেলার খলিশাউড় ইউনিয়নের গোওড়াকান্দা গ্রামের বীর মুক্তিযোদ্ধা ও জালশুকা কামালপুর কুমুদগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক আবদুল আজিজ (৯০) শনিবার রাতে নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি... রাজিউন)। তিনি স্ত্রী, তিন ছেলে, তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। রবিবার বিকালে গোওড়াকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে জানাজা শেষে পারিবারিক কবর স্থানে রাষ্ট্রীয় মর্যাদায় তার লাশ দাফন করা হয়।
